উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের নিমিত্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ৯ মে ২০০৬ খ্রিষ্টাব্দে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ জেলার ত্রিশালে ৩ জুন ২০০৬ খ্রিষ্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক বিশ্ববিদ্যালয় উদ্বোধন এবং ৩ জুন ২০০৭ খ্রিষ্টাব্দে উদ্বোধনী ৪টি বিভাগে ক্লাস শুরু হয়। প্রতিষ্ঠার তালিকা অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের স্থান প্রথম। ২০০৬-২০০৭ স্নাতক শিক্ষাবর্ষ দিয়ে যাত্রা শুরু করা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের পাশাপাশি এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রাম চালু রয়েছে।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম তথা ফলাফলভিত্তিক শিক্ষাক্রম ১৬তম ব্যাচ : স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। ১৭তম ব্যাচ : স্নাতক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় ধাপে...