বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ যুগোপযোগী শিক্ষা, আধুনিক জ্ঞানচর্চা, গবেষণা, তথ্য-প্রযুক্তিবিদ্যা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধিক ও মানবিক বিকাশ ঘটানো এবং বৃহত্তর জীবন বিনির্মাণ।
MISSION
১. শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিরূপে তৈরি করা।
২. মানববিদ্যা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক গুনসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা।
৩. শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতাপূর্ণ সেবা প্রদানের যোগ্য করে গড়ে তোলা।
৪. শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তোলা।