জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Published: 30-06-2026 Updated: 30-06-2026 03:40:29

latest news

 চিরন্তন প্রকৃতিপ্রেম, পরিবেশ রক্ষা, নন্দনচর্চা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেওয়া আগামী ৫বছরে (২০২৬-২০৩০পর্যন্ত) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে| এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন| ৩০ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে বিশ^বিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন এলাকায় তিনি লাল তেঁতুল গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন|
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা পরিকল্পিতভাবে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি| বিশেষজ্ঞ দল নিয়ে এসে আমরা বিভিন্ন প্রকার গাছের চারা লাগানোর সঠিক স্থান নির্ধারণ করেছি| সেই পরিকল্পনা মোতাবেক গাছ লাগালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরো সুন্দর হবে এবং গাছ আর কাটারও প্রয়োজন হবে না|’
বিরল প্রজাতির লাল তেঁতুল গাছের চারা, পলাশ, পারুল ও রক্ত-চন্দনের চারা রোপণ করা হয়| এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সরওয়ার মুর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারিক মনজুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারানা নুপুর, প্রফেসর ড. ফারহানা শাহরিন, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, ড. তানিয়া আক্তার, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ|