জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় পর্যায়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কাগজপত্র জমাদান সংক্রান্ত নির্দেশনা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশাবলী Master of Development Studies(MDS) weekend Program Admission Notice for Summer-2026 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভাগওয়ারী বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

Published: 09-02-2026 Updated: 26-02-2026 11:13:42

latest news

‘মতের ভিন্নতায় নয় বিভাজন, যুক্তিতেই প্রকৃত গনতন্ত্রের গঠন’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব আয়োজিত “তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট” শীর্ষক অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শেষ হলো। ফাইনাল প্রতিযোগিতায় পপুলেশন সায়েন্স বিভাগের Justice for Hadi দলকে আইন ও বিচার বিভাগের Anonymous দল পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং এই আয়োজনের প্রশংসা করেন। ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রবিবার বিকালে পপুলেশন সায়েন্স বিভাগে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. এম. মুস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক শিলা সরকার, মো. মামুনুর রশিদ, মোহাম্মদ রকি খান চৌধুরী ও শিক্ষার্থীবৃন্দ।
পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগিতায় পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ৬টি দল অংশগহণ করে। ফাইনালের সেরা বিতার্কিক হন সরকারি দলের প্রধানমন্ত্রী জান্নাতুল শেলী এবং প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন নক্ষত্র দলের সদস্য জিহান।