জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

NOC Of Mr. Md. Rakibul Islam Admission Notice Weekend MBA Program (With extension of time) জরুরী বিজ্ঞপ্তি গবেষণা সপ্তাহ উদযাআপন সংক্রান্ত নোটিশ এবং আবেদন ফর্ম ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তৃতীয় পর্যায়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কাগজপত্র জমাদান সংক্রান্ত নির্দেশনা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল

নজরুল বিশ্ববিদ্যালয়ে আই কিউ এসির ‘Manuscript Writing and Publication Strategy: The Art of Journal Selection and Editorial Alignment’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Published: 12-05-2026 Updated: 12-05-2026 02:01:14

latest news


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Manuscript Writing and Publication Strategy: The Art of Journal Selection and Editorial Alignment’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ মে ২০২৬ তারিখ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এই প্রশিক্ষণ কর্মসূচি ভালো প্রবন্ধ লিখতে ও মানসম্পন্ন জার্নালে প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকগণের প্রমোশনের ক্ষেত্রে মানসম্পন্ন জার্নালে প্রবন্ধ প্রকাশ অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রবন্ধের শিরোনাম নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রত্যেকটি ধাপই গুরুত্বপূর্ণ। একটি ভালো প্রবন্ধের শিরোনাম যদি যথোপযুক্ত না হয় তাহলে তার পরবর্তী ধাপগুলোও যথাযথভাবে হবে না। একটি ভালো প্রবন্ধ মানসম্পন্ন জার্নালে প্রকাশের মাধ্যমে ভালো বৃত্তির সুযোগ করে দিতে পারে।’
মাননীয় উপাচার্য আরও বলেন, ‘একটি ভালো প্রবন্ধ হলেই যেকোন মানসম্পন্ন জার্নালে প্রকাশ করা যাবে না। প্রবন্ধের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সংশ্লিষ্ট জার্নালেই প্রকাশ করা প্রয়োজন।’ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এস. এম সোহরাব উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।