জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) আন্তঃ অনুষদ (ছাত্রী) ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন

Published: 29-10-2026 Updated: 29-10-2026 11:44:42

latest news


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) ও আন্তঃ অনুষদ (ছাত্রী) ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বুধবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত একটি সুন্দর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করায়। কথায় আছে- সুস্থ্য দেহ সুস্থ্য মন, তাই দেহ ও মনের সুস্থ্যতার জন্য খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার পরিপূরক হলো খেলা। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। বিশ্বে অনেক তারকা খেলোয়াড় রয়েছেন যাঁরা শুধু খেলার মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। আমি আশা করবো আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও তেমন খেলোয়াড় তৈরি হবে, যাদের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় পরিচিতি লাভ করবে।’
তিনি আরও বলেন, ‘খেলা মানুষকে নিয়মানুবর্তী হতে শেখায়। তাই এই খেলায় যেন কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য সকলকে সহনশীল হতে হবে। অর্থাৎ খেলার মাধ্যমে তোমাদের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত হোক এবং একে অপরের বন্ধু হিসেবে থেকেই যেন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারো।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপত্মরের পরিচালক প্রফেসর ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান। বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ছাত্র ও ৬টি অনুষদের ছাত্রী অংশগ্রহণ করছে।