জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Implementing OBE in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment & Assessment’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Published: 29-09-2026 Updated: 29-09-2026 03:48:08

latest news

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Implementing OBE (Outcome-Based Education) in Social Sciences: A Practical Guide to Outcomes, Alignment and Assessment’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এধরনের প্রশিক্ষণ কর্মসূচি যেকোন বিশ্ববিদ্যালয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগের সাথে তাল মিলিয়ে ইতোমধ্যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ওবিই কার্যক্রম চালু করা হয়েছে, সেই বিভাগগুলোকে ধন্যবাদ। তবে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগেই এই কার্যক্রম চালু করা হবে। আধুনিক কারিকুলাম চালুকরণে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে থাকতে চাই। ওবিই কারিকুলাম সকল বিভাগে চালু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে। ওবিই কারিকুলাম চালু এবং তা বাস্তবায়ন করে আমরা বিশ্ব প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকতে চাই।’ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাইদার।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।