জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Public Procurement & Financial Compliance: A Comprehensive Guide for University Administration’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Published: 12-07-2026 Updated: 12-07-2026 01:24:39

latest news

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অর্থ ও হিসাব দপ্তরের সকল কর্মকর্তার অংশগ্রহণে ‘Public Procurement & Financial Compliance: A Comprehensive Guide for University Administration’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ০৯ জুলাই ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে| এই প্রশিক্ষণ কর্মসূচির আশাব্যঞ্জক ফলাফল লক্ষ্য করছি| আজকের প্রশিক্ষণ কর্মসূচির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ| পাবলিক প্রকিউরমেন্টের নিয়ম-নীতি না জানার কারণে বিভিন্ন ক্ষেত্রে অডিট আপত্তি আসে| এই প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে আপনারা আর্থিক বিষয়ে যাবতীয় নিয়ম-নীতি সম্পর্কে জানতে পারবেন|’ বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় স্বশরীরে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন প্রধান অতিথি|
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আলী আহমেদ খান|
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|