২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
Published: 12-07-2026 Updated: 12-07-2026 07:56:19
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীর GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কোর কমিটির ১২/০৭/২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬/০৭/২০২৬ তারিখ পর্যন্ত চলবে। পূর্বের সিদ্ধান্ত মোতাবেক GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ১ম বর্ষের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস ১৫ জুলাই ২০২৬ তারিখেই অনুষ্ঠিত হবে, তবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।
