নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত
Published: 13-07-2026 Updated: 13-07-2026 03:46:50
জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ডাবল
ব্লাইন্ড পিয়ার রিভিউড জার্নাল গবেষণাপত্র ‘রুদ্র-মঙ্গল’ এর নবম-দশম
সংখ্যা, আগস্ট ২০২৪- ২০২৫ প্রকাশিত হয়েছে | ২২ জুলাই ২০২৬ তারিখ সোমবার
দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উম্মোচন করে
প্রকাশনাটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.
মোহাম্মদ মোশারফ হোসেন|
জার্নালটির
মোড়ক উম্মোচন করে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন
সম্পাদনা পরিষদকে আন্তরিক অভিনন্দন জানান এবং বেশি বেশি জার্নাল প্রকাশ ও
প্রচারের আহ্বান জানান|
এসময়
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদনা
পরিষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য
বিভাগের বিভাগীয় প্রধান ও জার্নালটির সম্পাদক প্রফেসর ড. মো.
হাবিব-উল-মাওলা (মাওলা- প্রিন্স), নির্বাহী সম্পাদক প্রফেসর ড. আহমেদুল
বারী ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দ| গবেষণাপত্রের সম্পাদনা
পরিষদের আরও সদস্য ছিলেন প্রফেসর ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান) ও
প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী| গবেষণাপত্র রুদ্র-মঙ্গল-এর প্রচ্ছদ করেছেন
রাশেদ সুখন|
উল্লেখ্য,
জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণেরও গবেষণা প্রবন্ধ মুদ্রিত হয়েছে|
মোট ১০টি গবেষণা প্রবন্ধ সংবলিত প্রকাশিত জার্নালটির মূল্য তিনশত পঞ্চাশ
টাকা|
