জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশাবলী Master of Development Studies(MDS) weekend Program Admission Notice for Summer-2026 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভাগওয়ারী বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি

মানববিদ্যা গবেষণাপত্রের নবম সংখ্যা প্রকাশিত

Published: 02-03-2026 Updated: 02-04-2026 02:23:32

latest news
 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্রের নবম সংখ্যা প্রকাশিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এই সংখ্যার সম্পাদক কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ ইমদাদুল হুদা ও নির্বাহী সম্পাদক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
মানববিদ্যা গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর বলেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক গবেষণাপত্র হিসেবে কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্র অত্যন্ত মানসম্পন্ন।
গবেষণাপত্র প্রকাশে কলা অনুষদের এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ জানান। এছাড়া নবম সংখ্যা প্রকাশনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এবারের নবম সংখ্যায় ৩০ জন গবেষকের ২৮টি প্রবন্ধ স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচনের সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীনসহ অন্যরা।