Published: 19-01-2026
Updated: 25-01-2026 04:49:20
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের দেয়াল, ডেস্ক ও টেবিল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এর হাতে প্রকাশিত ক্যালেন্ডারের কপি প্রদান করা হয়। ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ সোমবার সকালে মাননীয় উপাচার্যের অফিস কক্ষে ক্যালেন্ডারের কপি তুলে দেন ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ- সুখন), বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল- মাওলা ( মাওলা প্রিন্স), ইইই বিভাগের সহযোগী অধ্যাপক বিজয় কুমার কর্মকার।
মাননীয় উপাচার্যের নির্দেশক্রমে তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রকাশিত ক্যালেন্ডার ২০২৬ বিতরণ কাজ শুরু করা হয়।